আগামী বছর সিনেমার লড়াইয়ে মুখোমুখি হবেন দেব-জিৎ?

আগামী বছর সিনেমার লড়াইয়ে মুখোমুখি হবেন দেব-জিৎ?

 

চলতি বছর শেষের পথে। এরইমধ্যে টালিউডে তৈরি করা হয়ে গেছে নতুন বছরের সিনেমা ক্যালেন্ডার। যাতে দেখা যাচ্ছে, আগামী বছরই প্রেক্ষাগৃহে মুখোমুখি লড়াইয়ে নামবেন টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ও জিতেন্দ্র মদনানী জিৎ।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) বৈঠকে বসেন ফেডারেশন এবং ইমপার সদস্যরা।

বৈঠকে উপস্থিত ছিলেন পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাসসহ ইন্ডাস্ট্রির পরিচালক এবং প্রযোজকেরা। বৈঠকের পরে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী বছর পূজা এবং বড়দিনের সিনেমা চূড়ান্ত হয়েছে।
 
আরও জানানো হয়, উৎসবের সময় বিগ বাজেটের সিনেমাগুলোই মুক্তি পাবে। তবে কবে, কোন সিনেমা মুক্তি পাবে তার কিছুই এখনও চূড়ান্ত হয়নি।

এদিকে বিশ্বস্ত্র সূত্র বলছে, পূজা এবং বড়দিন মিলিয়ে আগামী বছর টালিউডে তিনটির বদলে চারটি সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, বৈঠকের পরিকল্পনামতো এগোলে পূজায় দেব এবং জিতের সিনেমা একসঙ্গে মুক্তি পেতে পারে। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url