৩০০ কোটি আয়ের পথে ‘ধুরন্ধর’, ৬ দেশে নিষিদ্ধ


 ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন থেকে জানা যায়, গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ধুরন্ধর’। এখন পর্যন্ত বক্স অফিসে সিনেমাটির আয় ২৮৩.৮১ কোটি টাকা।

সিনে বিশ্লেষকরা বলছেন, বলিউডে রণবীর সিং অভিনীত সিনেমাটি ৩০০ কোটির গণ্ডি পার করবে। তবে এমন সুখবরের মাঝেই দুঃসংবাদ পেয়েছেন লেখক, পরিচালক ও প্রযোজক আদিত্য ধর। তার পরিচালিত সিনেমাটি মধ্যপ্রাচ্যের ৬টি দেশে নিষিদ্ধ করা হয়েছে।
 
‘ধুরন্ধর’ সিনেমা নিষিদ্ধ করা দেশগুলো হলো বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ‘পাকিস্তানবিরোধী থিম’-এর অভিযোগ থাকায় সিনেমাটিকে মুক্তির অনুমতি দেয়নি দেশগুলো।
 
স্পাই থ্রিলারধর্মী ‘ধুরন্ধর’ সিনেমা নির্মিত হয়েছে হামজা আলি মাজারি নামের এক রহস্যময় চরিত্রকে কেন্দ্র করে। সিনেমায় সংসদ বিস্ফোরণ, মুম্বাইয়ের তাজ হোটেল হামলা, বিমান ছিনতাইয়ের মতো ঘটনাগুলো উঠে এসেছে।

রাজনৈতিকভাবে সংবেদনশীল হওয়ায় সিনেমাটি নিজ দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত করতে আপত্তি তোলে দেশগুলো। এর আগে একই কারণে একাধিক হিন্দি সিনেমা উপসাগরীয় অঞ্চলে মুক্তির ছাড়পত্র পায়নি।

আড়ালে থাকা নায়কদের গল্প তুলে ধরা হয়েছে ‘ধুরন্ধর’ সিনেমায়। রণবীর সিংয়ের পাশাপাশি সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপালের মতো তারকারা। 




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url